logo
সুপ্রবাস

দুবাইয়ে সার্কের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের উপস্থিতি ও তাদের গুরুত্বপূর্ণ আলোচনা

মাহবুব সরকার, আবুধাবি থেকে১০ ডিসেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে সার্কের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের উপস্থিতি ও তাদের গুরুত্বপূর্ণ আলোচনা
সার্কের পথ চলার ৪০ বছরে পদার্পণ উপলক্ষে দুবাইয়ে সাংবাদিক ফোরামের সভা

‘শান্তির জন্য সার্ক’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর পথ চলার ৪০ বছরে পদার্পণ উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বাণিজ্যিক নগরী দুবাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সভাপতি ও চ্যানেল এসের আরব আমিরাত প্রতিনিধি এম সামসুর রহমান সোহেল (আরবি)।

সভায় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকতা শুধু নামে নয় কাজে তা প্রমাণ করাই প্রকৃত সাংবাদিকদের কাজ। কে পেশাধারী আর কে পেশাধারী নয় তা প্রমাণ হয় তার কাজের মাধ্যমেই। বিদেশে বাংলাদেশ মিশন হওয়া উচিত সকলের জন্যে সমান। কাউকে প্রাধান্য দিয়ে নিজেদের কুকর্ম ঢাকার পথ সহজ করতে গেলে তা হতে দেওয়া হবে না বলে সতর্ক করে দেন সাংবাদিকেরা।

ফোরামের সাধারণ সম্পাদক ও ভয়েজ অব ঢাকার সম্পাদক মো. ফখরুদ্দীন মুন্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন-সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ শিবলি আল সাদিক, ডিবিসি নিউজের আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, এসএ টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, দীপ্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, দৈনিক পূর্বকোণের আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ নাসিম উদ্দিন আকাশ, সি প্লাসের আমিরাত প্রতিনিধি সঞ্জিত কুমার শীল, স্বদেশ বিচিত্রার নিজস্ব প্রতিনিধি সাগর চন্দ্র স্বপন, বায়ান্ন টিভি আমিরাত প্রতিনিধি ওবাইদুল হক মানিক, কিউটিভি বাংলার আমিরাত প্রতিনিধি মোহাম্মদ সারোয়ার উদ্দিন রনি, দুবাই সংবাদ আরব আমিরাত প্রতিনিধি এম রিদওয়ান প্রমুখ।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬