logo
সুপ্রবাস

কুয়েতস্থ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২১ জুন ২০২৫
Copied!
কুয়েতস্থ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

কুয়েতে ঈদুল আজহা উপলক্ষে কুয়েতপ্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি (১২ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় এই পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েতপ্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি হোসনে মোবারক সুমন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির কুয়েত শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মনজুরুল আলম। প্রধান বক্তা ছিলেন বিএনপির কুয়েত শাখার নেতা শফিকুল ইসলাম শফিক।

এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা দলের নেতা আবু সাইদ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য আরও বাড়ানো হবে বলে মতপ্রকাশ করেন আলোচকেরা। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশে-বিদেশে অনেক নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন; এই সুযোগ আর দেওয়া যাবে না।

অনুষ্ঠানের প্রধান বক্তা শফিকুল ইসলাম শফিক কুয়েত প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির হোসনে মোবারক সুমনকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬