logo
সুপ্রবাস

টরন্টোয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহামিলন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ আগস্ট ২০২৫
Copied!
টরন্টোয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহামিলন
ছবি: সংগৃহীত

সবুজ গাছগাছালিতে ভরা টরন্টো শহরের টেইলর ক্রিক পার্ক। গত রোববার (১৭ আগস্ট) সেই পার্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ প্রাক্তন শিক্ষার্থীদের জমায়েত হয়েছিল। দূর প্রবাসের এই মধুর মিলনমেলা বা বাৎসরিক বনভোজনে এসেছেন নানা সময়ে অধ্যয়ন করা শিক্ষার্থীরা।

সুদূর বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার ক্যাম্পাসে অধ্যয়ন করা শিক্ষার্থীরা কেউ কেউ এই শহরে এসেছেন চার দশক বা আরও আগে। তাঁদের ঠিকানা হয়েছে এখন কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টো শহর। শহরটিকে বিশ্বের অন্যতম আন্তসাংস্কৃতিক ও বহুজাতিক শহর হিসেবে গণ্য করা হয়।

পার্কে প্রবেশ করতেই দেখা গেল চারদিকে অস্থায়ী তাঁবু। ছড়িয়ে–ছিটিয়ে আড্ডা দিচ্ছেন অনেকেই। পার্কের মধ্যে মাউথপিস হাতে মতিহার ক্যাম্পাসের নানা স্মৃতি নিয়ে চারণ গান করছেন মাসুদ পারভেজ।

prothomalo-bangla_2025-08-19_2vak6mfy_167

নারীদের খেলার অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করছেন একসময়ের সাংবাদিক সুমন রহমান। কিছুটা দূরে গরম দুধ–চা পরিবেশিত হচ্ছে, সেখানে বসে আড্ডা দিচ্ছেন প্রবীণ সাংবাদিক আশরাফ আলী ও কবি নয়ন হাফিজ। পার্কের এক পাশে দেখা মিলল মতিহার ক্যাম্পাসের একসময়ের সেরা গায়িকা সাফিনা বেগম বন্যা অন্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়–জীবনের স্মৃতিচারণা করছেন। পার্কের মধ্যে নানা ধরনের খেলার প্রতিযোগিতায় অনেকেই ব্যস্ত।

অনুষ্ঠানের উদ্যোক্তা তানভীর সুলতান অ্যাপোলো, মুস্তাফিজ খান, ফারজানা বেবী, জিল্লুর রহমান, নুরুল ইসলাম, আকতারুজামান স্বপন, মইন হোসেন ময়না, মনিরুজামান মনির, জাবেদ জুয়েল, ফরহাদ হোসেন, খাইরুল ইসলাম, আকতারুজামান প্রমুখ ব্যস্ত হয়ে ছোটাছুটি করছেন। এত বড় আয়োজনের আদর–আপ্যায়ন চাট্টিখানি কথা নয়। বড় বড় পাত্রে নানা পদের দুপুরের খাবার। খাবার শেষে দই, মিষ্টি পাশেই পান–সুপারি। একটু দূরে গরম দুধ–চা পরিবেশিত হচ্ছে।

prothomalo-bangla_2025-08-19_y0r49h5l_168

মধ্যাহ্নের আহার পর্ব শেষে সবুজ পার্কে সবাই গোল হয়ে বসেছেন। টরন্টো শহরে প্রায় ২০ বছর আগে গঠিত কানাডিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি বা সংক্ষেপে কারু সংগঠনটির নানা বিষয়ে কথা বলছেন এবং অংশগ্রহণকারীদের মতামত শুনছেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু হওয়া মিলনমেলা ছেড়ে যেতে কারও মন চায় না, তবু যেতে হয়। একসময় আসর ভেঙে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার ক্যাম্পাসের একসময়ের সুখস্মৃতি নিয়ে সবাই ঘরে ফিরে যান।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে