বিডিজেন ডেস্ক

কানাডার টরন্টোতে দুই দিনব্যাপী নাট্যোৎসব করেছে ‘নাট্যসঙ্ঘ’। নাট্যোৎসবে নাটক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
২ ও ৩ নভেম্বর টরন্টোর স্কারবরোতে সেন্ট জন হেনরি নিউম্যান ক্যাথলিক হাই স্কুলের অডিটোরিয়ামে এ নাট্যোৎসব আয়োজন করা হয়।
এতে কয়েকশ প্রবাসী দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয় ‘পৌরাণিক’ ও ‘রামগরুড়ের ছানা’। নাট্যকার ও নির্দেশক ছিলেন সুব্রত পুরু।
উৎসবের প্রথম পরিবেশনায় মঞ্চস্থ হয় শ্রুতি-মঞ্চনাটক ‘পৌরাণিক’। নাটকটিতে ব্যবহৃত মৌলিক গান দুটি লিখেছেন নির্দেশক পুরু, সুরারোপ করেছেন অমিতাভ দাস।
নাটকটিতে আবহমান প্রেমের জয়গান প্রতিধ্বনিত হয়েছে জানিয়ে নির্দেশক সুব্রত পুরু বলেন, ‘পৌরাণিক’ রচনাতে ধীরাজ ভট্টাচার্যের ‘যখন পুলিশ ছিলাম’ ও ময়মনসিংহ গীতিকার ‘মহুয়া’ দৃশ্যপালার সংলাপের সরাসরি ব্যবহার হয়েছে। এ ছাড়া, শ্রীনিবাস মিউজিকের ‘মহুয়া’ নৃত্যনাট্যের অংশবিশেষও ব্যবহার করা হয়েছে।
উৎসবের দ্বিতীয় ও শেষ পরিবেশনায় মঞ্চস্থ হয় মৌলিক নাটক ‘রামগরুড়ের ছানা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, ‘নাটকগুলো মঞ্চায়নের আগে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে প্রায় ছয় মাস টানা মহড়া করেছে নাট্যসঙ্ঘের বন্ধুরা। মহড়ার ওই কু ঝিক ঝিক রেলযাত্রার একেবারে শেষপ্রান্তে এসে আমি ওদের সঙ্গী হয়েছিলাম। আমার যাপিত জীবনের থিয়েটারের ঝুলিতে যুক্ত হলো আরও একটা অনন্য অভিজ্ঞতা।’
রামগরুড়ের ছানা নামটি ছড়াকার সুকুমার রায়ের ছড়ার নাম অবলম্বনে হয়েছে জানিয়ে সুব্রত পুরু বলেন, ‘থার্ড ফরমেট’ আদলে নির্মিত স্যাটায়ার ভিত্তিক নাটক ‘রামগরুড়ের ছানায়’ প্রবাস জীবনের বিভিন্ন টানাপোড়েন তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নাটক দেখে উচ্ছ্বসিত দর্শক রুনিয়া রাহনামা বলেন, ‘পৌরাণিক’ প্রাচীন গ্রিক প্রেম কাহিনির সঙ্গে আবহমান গ্রাম-বাংলার প্রেম কাহিনির সম্মিলন, সঙ্গে পাহাড়ি গান ও নৃত্যের সংযোজন। দারুণ ক্রিয়েটিভ মনে হয়েছে। আর ‘রামগরুড়ের ছানা’ নাটকটিতে কমেডি, মেলোড্রামা, ড্রামা সব উপকরণ ভরপুর ছিল। সত্যি হাসতে হাসতে আমি এক পর্যায়ে আরেকজনের গায়ে গড়িয়ে পড়ছিলাম।’
আরেক দর্শক আফরিনা রাহমান বলেন, অনেক দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটক দেখার অনুভূতি ফিরে পেলাম। সবাই মিলেমিশে হই-হুল্লোড় করে শিস বাজিয়ে দেখার মতো, একদম পয়সা উসুল।
উৎসবে গান শোনান রনি প্রেন্টিস রয় ও সোনালী রায়। এবারের নাট্যপত্রের জন্য বাংলাদেশ থেকে লেখা পাঠান নাট্যশিল্পী মুনিরা ইউসুফ মেমী, নাট্যকার রুবাইয়াৎ আহমেদ ও ধ্রুপদী আর্ট সেন্টারের পরিচালক সামিউন জাহান দোলা।
২০১৯ সালে প্রতিষ্ঠিত ‘নাট্যসঙ্ঘ’ মৌলিক নাটক নিয়ে কাজ করে। এর আগে অনুষ্ঠিত দুটি নাট্যোৎসবে মঞ্চস্থ হয় নাটক ‘তিন মাতালের কাণ্ড’ এবং ‘গন্ধগোকুল’।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।