logo
সুপ্রবাস

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৬
Copied!
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহান। ছবি: বাংলাদেশ মিশন, জেনেভা

সুইস কনফডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ফেডারেল প্যালেসে আয়োজিত এক ঐতিহ্যবাহী ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেনেভার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ফজলে লোহানী বাবু ও কাউন্সেলর সবুজ আহমেদ।

পরিচয়পত্র পেশের পর প্রেসিডেন্ট পারমেলিন ও রাষ্ট্রদূত সোবহানের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সুইস পররাষ্ট্রবিষয়ক ফেডারেল বিভাগের হেড অব প্রোটোকল টেরেন্স বিলেটার উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট পারমেলিন বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয় বলে পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে খোঁজখবর নেন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা জ্ঞাপন করেন। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। তিনি প্রেসিডেন্ট পারমেলিনকে অবহিত করেন, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশ প্রস্তুতি নিচ্ছে এবং এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করবে। তিনি আরও আশ্বস্ত করেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নির্বাচন-পরবর্তী সময়েও বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান প্রেসিডেন্ট পারমেলিনকে বার্নে বাংলাদেশের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের কথাও অবহিত করেন। প্রেসিডেন্ট পারমেলিন এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সন্তোষ ও উৎসাহ প্রকাশ করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে সুইজারল্যান্ডের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে