logo
সুপ্রবাস

যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্যে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ আগস্ট ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্যে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
প্রতীকী ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রের ৩টি অঙ্গরাজ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রম চালু হবে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। কার্যক্রম শুরু করার জন্য শিগগিরই কারিগরি ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে।

চার বাংলাদেশ মিশনে ৪টি কারিগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। পাশাপাশি ২টি প্রশাসনিক টিম কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

ইসি সচিব আখতার আহমদের নেতৃত্বাধীন টিম নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবে। অন্যদিকে, এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন টিম মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে কাজ করবে। দুই টিম ২১ থেকে ২৭ সেপ্টেম্বর দেশটিতে অবস্থান করবে। টিম ২টির দেশত্যাগের তারিখ নির্ধারিত হয়েছে ১৯ সেপ্টেম্বর এবং প্রত্যাবর্তনের তারিখ ২৯ সেপ্টেম্বর।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই স্থায়ীভাবে বসবাস করছেন। অনেকেই এনআইডি কার্যক্রম দেশে চালু হওয়ার আগে দেশত্যাগ করেছেন। ফলে তারা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল পাননি এবং তাদের পরিবারের অনেক সদস্যও দেশে উপস্থিত নন। তাই এবার প্রবাসীদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের ৪টি অঙ্গরাজ্যে এনআইডি সেবা সরাসরি চালু করা হচ্ছে।

বর্তমানে ইসি বিশ্বের ১০টি দেশে ১৭টি স্টেশনের মাধ্যমে দূতাবাসে ভোটার কার্যক্রম পরিচালনা করছে। এই দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। যুক্তরাষ্ট্রের পর আরও ৩টি দেশে এই কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে