প্রতিনিধি, আবুধাবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েপ্রবাসী মোহাম্মদ সাঈদ উদ্দিনের ওপর হামলায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)।
এক বিবৃতিতে এই ঘটনা প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে উল্লেখ করে সংগঠনটি অন্তর্বর্তী সরকারকে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করার এবং দোষীদের দায়ী করে উপযুক্ত বিচারের আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের শারীরিক ও মানসিক আঘাতের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানিয়েছে।
সংগঠনটি প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির জন্য কয়েকটি প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান এবং প্রবাসীদের সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে সমর্থন করা।
বিবৃতিতে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক এম আব্দুল মান্নান, সহ সভাপতি নাসিম উদ্দিন আকাশ, মোহাম্মদ ছালা উদ্দিন, মঈনুল ইসলাম শামীম, মাহবুব সরকার, ওবায়দুল হক মানিক, নুরুল্লাহ খান শাহাজাহান ও মোহাম্মদ সেলিম প্রমুখ স্বাক্ষর করেছেন।
উল্লেথ্য, বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের ৪ জন এবং বাংলাদেশের ১ নাগরিককে হেনস্তা করা হয়। এর মধ্যে নরওয়ের ১ জনকে মারধর করে রক্তাক্ত করা হয়। বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।