logo
সুপ্রবাস

লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার

মাসুম রহমান, লিসবন, পর্তুগাল২৫ মার্চ ২০২৫
Copied!
লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার

পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) লিসবনের দিজাজ রেস্তোরাঁর হলরুমে এই ইফতার আয়োজন করা হয়।

ইফতারপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনি মোহাম্মদ।

যৌথভাবে সঞ্চালনা করেন সম্পাদক এনামুল হক ও সাবেক সম্পাদক শহীদ আহমদ প্রিন্স। স্বাগত বক্তব্য দেন সহসাগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন।

ইফতারের আগে কোরআন থেকে তিলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্তিম মনিজ জামে মসজিদের ইমাম ও খতিব কায়েছ আহমদ আবদুল্লাহ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লিসবনের বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান এস এম গোলাম সরওয়ার। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যবসায়ী নেতা আবদুল হাকিম মিনহাজ, সাইফুল হক, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, তরুণ উদ্দোক্তা রনি হোসাইন, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম এবং সদস্যসচিব মাসুম আহমদ, শিপলু আহমেদ, ইকবাল আহমদ কাঞ্চন, মিলন ব্যাপারী, আবুল কাশেম, আহমদ লিটন, হাফিজ মুস্তাফিজুর রহমান, শাহীন আহমদ।

Lisbon 2

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, সিনিয়র সহসভাপতি এস এম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, সহসম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, আর এ এহছান, চৌধুরী আকবর প্রমুখ।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১২ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে