logo
সুপ্রবাস

জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ অক্টোবর ২০২৪
Copied!
জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়
মতবিনিময়ে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। ছবি: সহিদুল আলম স্বপন

সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের দূতাবাসের সম্মেলন কক্ষে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ শিরোনামে এ সভার আয়োজন করা হয়।

এতে সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

সভার পরিচালনা করেন বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম)

কামরুল ইসলাম।

শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তব্য দেন সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুইজারল্যান্ডে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিদের দেশে পাঠানো রেমিট্যান্স প্রবাসী জনসংখ্যার অনুপাতে প্রথম সারিতে রয়েছে। দেশ গঠনে সুইসপ্রবাসী বাংলাদেশিদের বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি সুইজারল্যান্ডের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে প্রবাসীদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময়ে সুইজারল্যান্ডের জুরিখ, লুসান, বার্ন, লুচার্ন ও বাসেলসহ বিভিন্ন ক্যান্টন থেকে দেড়শতাধিক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

—সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬