logo
সুপ্রবাস

হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ ডিসেম্বর ২০২৪
Copied!
হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোররা

হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। ১৬ ডিসেম্বর (সোমবার) দিবসের শুরুতে কনসাল জেনারেল ইসরাত আরা সকলের অংশগ্রহণে কনস্যুলেটে জাতীয় পতাকা উত্তোলন করেন।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা–কর্মচারী, তাদের পরিবার ও হংকংয়ের বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কনসাল (পাসপোর্ট ও ভিসা) মো. কামরুল হাসানের সঞ্চালনায় কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

কনসাল জেনারেল মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কনস্যুলেটে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বানীসমূহ পাঠ করা হয়। এ ছাড়া, দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা আলোচনায় অংশগ্রহণ করেন।

কনসাল জেনারেল ইসরাত আরা তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখো শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং দুই লাখ মা-বোন যারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তিনি আরও স্মরণ করেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের শহীদদের। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের জন্য তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহবান জানান।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোর ও প্রবাসীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সব শেষে আগত অতিথিদেরকে আপ্যায়ন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৫ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে