রেজানুর রহমান, নয়াদিল্লি, ভারত থেকে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গতকাল সোমবার (১৪ এপ্রিল) নাচ, গান ও রসনাতৃপ্তির মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষকে। অনুষ্ঠানে অভিবাসী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশি কূটনীতিক, বিশিষ্ট অতিথি ও গণমাধ্যমের প্রতিনিধিদের। তাদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ হয়ে উঠেছিল মিলনক্ষেত্র। ঝলমল করে উঠেছিল দূতাবাস চত্বর।
রবীন্দ্রনাথ, নজরুল, লালন, হাসন রাজার গানের সঙ্গে চোখজুড়নো নৃত্য পরিবেশনা ছিল বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। দূতাবাসের কর্মীদের সঙ্গে নাচে-গানে অংশ নিয়েছিলেন স্থানীয় বাঙালি শিল্পীরা।
আয়োজনের আরেক আকর্ষণ ছিল মধ্যাহ্নের ভোজ। অতিথিদের রসনাতৃপ্তির পূর্ণ দায়িত্ব হাসিমুখে গ্রহণ করেছিল দূতাবাস কর্মীদের পরিবার। ১০–১২ রকমের ভর্তার পাশাপাশি ঐতিহ্যবাহী বাঙালি রান্নায় ছিল আন্তরিকতার ছোঁয়া। প্রতিটি পদ ছাড়াও দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যরা বাড়ি থেকে তৈরি করে এনেছিলেন ১২ রকমের পিঠা।
পরম যত্নে পরিবারের সদস্যরাই পিঠাসহ নানা খাবার পরিবেশন করেছেন অতিথিদের। ব্যাখ্যা করেছেন বঙ্গজীবনের সঙ্গে জড়িয়ে থাকা একেক ধরনের পিঠার বিশেষত্ব। বর্ষবরণের অনুষ্ঠানে এমন বাঙালিয়ানা ও ঘরোয়া আয়োজনের আন্তরিকতা অভিনব। অতিথিরাও এই আয়োজন বেশ উপভোগ করেছেন।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।