logo
সুপ্রবাস

দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সির যাত্রা শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ ডিসেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সির যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

উন্নতমানের ট্রাভেল সেবা দেওয়ার লক্ষ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডেইরা নাইফে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসি’।

রোববার (১ ডিসেম্বর) দুবাই নাখিল সেন্টারের সামনে পাম পার্ল ভবনে তরুণ উদ্যোক্তা রহমত উল্যাহ সুমন ও আবদুর রহমান সোহাগের প্রতিষ্ঠিত এ ট্রাভেল এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও রহমত উল্যাহ সুমন বলেন, বাংলাদেশি প্রবাসীদের ভ্রমণকে সহজ ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকিটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট এবং হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা দেওয়া হবে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের ওয়েবসাইটের (www.asthatraveluae.com) মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে আগত প্রবাসীরা বলেন, এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশাবাদ ব্যক্ত করেন, আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এলএলসি তাদের ভ্রমণকে সহজ ও ঝামেলামুক্ত করতে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইপ্রবাসী ব্যবসায়ী আবসার উদ্দিন, কামাল হোসেন, আইনুল হক, সাইফুল ইসলাম, লিটন, আদিল, মোস্তফা, মহিউদ্দিন, মেজবাহ, মোত্তাসির, মো. কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবি চৌধুরী, হেলাল উদ্দিন এবং প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার মাহফুজ উল করিমসহ অনেক প্রবাসী।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬