logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৯ এপ্রিল ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতে উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার(১৬ এপ্রিল) রাতে কুয়েত সিটির ক্রাউন প্লাজা হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিচারবিষয়ক মন্ত্রী নাসের ইউসুফ মোহাম্মদ আল-সুমাইত।

এ ছাড়া, কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুয়েতে নিয়োজিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের উর্দ্ধতন সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ প্রায় ৪০০ জনেরও বেশি অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, দূতাবাসের অন্য কর্মকর্তা ও তাদের সহধর্মিনীরা সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সংগীতের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তাঁর স্বাগত বক্তব্যে কুয়েতে বসবাসরত প্রবাসী বংলাদেশীদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, কুয়েতের শীর্ষ নেতৃবৃন্দ এবং কুয়েতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীনতার পর কুয়েতই প্রথম উপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ এবং কুয়েত রাজনৈতিক, অর্থনৈতিক, আমদানি, রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, কৃষি, শিক্ষা, পর্যটন এবং প্রতিরক্ষা খাতসহ বিস্তৃত ক্ষেত্রে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, কুয়েতে আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের দূরদর্শী নেতৃত্বে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের অসাধারণ যাত্রা এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অর্জনের বিষয় তুলে ধরেন। এ ছাড়াও, তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে এবং দেশে গণতান্ত্রিক রীতিনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই গণঅভ্যুত্থানের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে কুয়েত ও বিশ্বের সকল বন্ধুপ্রতিম দেশকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানান।

তিনি বাংলাদেশের পর্যটন খাতের ওপরও আলোকপাত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশীদের আতিথেয়তা উপভোগ করার জন্য সবাইকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শেষে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশের উন্নযয়নে অবদান রাখার জন্য ধন্যবাদ জানান এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান।

আরও দেখুন

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ জুন (শুক্রবার) বর্ণাঢ্য নোয়াখালী উৎসব উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

৩৯ মিনিট আগে

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

সভায় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, গুণগত মান বজায় রেখে সরবরাহ চেইন আধুনিকায়ন করা গেলে সৌদি বাজারে বাংলাদেশি পণ্য আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

৪ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা ও সংবর্ধনা

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা ও সংবর্ধনা

অনুষ্ঠানে সংবর্ধিত জিয়াউল কবির সুমন তার বক্তব্যে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি অবিহিত করে তাদের সকল সমস্যা, সাফল্য ও সম্ভাবনার সংবাদগুলো গুরুত্ব সহকারে বেশি বেশি তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

শাহেদা ওবায়েদ তার মূল প্রবন্ধে দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ,সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। বিশেষভাবে তিনি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

১ দিন আগে