logo
সুপ্রবাস

কুয়েতে প্রবাসীদের অধিকার আদায়ে সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২২ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে প্রবাসীদের অধিকার আদায়ে সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাঙা রাখতে অগ্রনী ভুমিকা রাখছেন। পাশাপাশি সমাজ বিনির্মাণেও তাদের অবদান অনন্য। তবে অনেক সময় প্রবাসীরা যেমন–কাজের অধিকার, মানবাধিকার, স্বাস্থ্যসেবা ও অন্য মৌলিক অধিকারসহ নানা ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হন। প্রবাসীরা বিদেশে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দেশেও সরকার পরিবর্তন হয় কিন্তু প্রবাসীদের ভাগ্য পরিবর্তন হয় না। সব সরকারের কাছেই প্রশংসার মধ্যে সীমাবদ্ধ থাকে প্রবাসীরা।

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব উদ্যোগে আয়োজিত ‘প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসী সংবাদকর্মীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন।

পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।

সভার বাংলাদেশের জাতীয় মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মঈন উদ্দিন সরকার সুমন বলেন, বিদেশের মাটিতে প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলোর প্রতিবেদন করার মাধ্যমে প্রবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রবাসী সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করে প্রবাসী শ্রমিকদের কষ্টের বাস্তবতা এবং অধিকার লঙ্ঘনের ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরেন। এ ছাড়া, তারা প্রবাসী শ্রমিকদের সংগ্রাম, তাদের জন্য মানবিক আচরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেন।

তিনি বলেন প্রবাসী সংবাদকর্মীদের আরও সক্রিয় হতে হবে। তাদের উচিত অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় বিভিন্ন আইনগত পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন তৈরি করা। তারা যদি জানাতে পারেন যে, কীভাবে প্রবাসী শ্রমিকেরা তাদের অধিকার রক্ষা করতে পারে এবং কোন কর্তৃপক্ষ তাদের সাহায্য করতে পারে, তা বিশেষভাবে সহায়ক হবে। প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারেন। প্রবাসী শ্রমিকদের যন্ত্রণা এবং দাবি তুলে ধরলে তা প্রবাসীদের অধিকার রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক (যমুনা টিভি) মো. হেবজু, আন্তর্জাতিক সম্পাদক (এসএ টিভি) সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক (একাত্তর টিভি) সাদেক রিপন, গাজী টিভির আলাল আহমেদ, এটিএন নিউজের আহাদ আম্বিয়া খোকন, জাহিদ হোসেন জনি, দৈনিক স্বাধীন দেশের কাউসার বিহন, বাংলার বার্তার শাহ করিম প্রমুখ।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে