logo
সুপ্রবাস

দুবাইয়ে বীর মুক্তিযোদ্ধা ইসরাফিল মিয়ার স্মরণে সভা

মাহবুব সরকার, আবুধাবি থেকে১১ জানুয়ারি ২০২৬
Copied!
দুবাইয়ে বীর মুক্তিযোদ্ধা ইসরাফিল মিয়ার স্মরণে সভা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বীর মুক্তিযোদ্ধা ইসরাফিল মিয়ার স্মরণে সভা, দোয়া, মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুবাইয়ের আল গেসিসে আমিরাতপ্রবাসী ব্যবসায়ী, নেফ্লেক্স গ্রুপের চেয়ারম্যান ও ইসরাফিল মিয়ার সন্তান এ কে আজাদের তত্ত্বাবধানে এই সভা দোয়া, মিলাদ মাহফিল ও মেজবান আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন ইসরাফিল মিয়া ছিলেন দেশের জন্য আত্মনিবেদনকারী এক বীর সৈনিক। জীবদ্দশায় মানবতার কল্যাণে তিনি যে অবদান রেখেছেন তা আমাদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তারা ইসরাফিল মিয়ার উত্তরসূরীদের তার পথ অনুসরণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন দুবাইয়ের ফাসনোভা লাইটিং গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলুল হক।

বক্তব্য দেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি, ব্যবসায়ী ফরিদুল আলম সিআইপি, কমিউনিটি নেতা ইসমাইল গণি চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল শিমুল সিআইপি, আনসারুল হক আনসার সিআইপি।

কাজী মোহাম্মদ আলীর উপস্থাপনায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী মনজুরুল ইসলাম, কমিউনিটি নেতা আবু হেনা, ব্যবসায়ী রহমতুল্লাহ সুমনসহ প্রবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ইসরাফিল মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে