logo
সুপ্রবাস

জেনেভায় বাংলাদেশ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড৩১ মার্চ ২০২৫
Copied!
জেনেভায় বাংলাদেশ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) জেনেভার স্থানীয় একটি গীর্জা প্যারোয়াস প্রোটেস্ট্যান্ট ড‍্য মন্টব্রিয়ঁর হল রুমে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের জেনেভাসহ পার্শ্ববর্তী বিভিন্ন ক‍্যান্টনে বসবাসরত কয়েক শ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এই ইফতার যেন বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

image1

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী মিশনের পলিটিক্যাল মিনিস্টার মোহাম্মাদ কামরুজ্জামান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাবের সভাপতি হারুন রশীদ। যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জর্জ ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

image3

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুল বিশ্বাস, ইমরান চৌধুরী, তাজুল ইসলাম শামিম, শামিম সিকদার, স্বপন হাওলাদার, আনোয়ারুল ইসলাম জর্জ, আলম, মোখতার হোসেন, আলাউদ্দীন ব্যাপারি ও সহিদুল আলম স্বপন প্রমুখ।

বাংলাদেশ ক্লাব, জেনেভা সুইজারল‍্যান্ড সরকার কর্তৃক অনুমোদিত একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছে। এ ছাড়াও, জেনেভাতে বসবাসরত সকল বাংলাদেশিদের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বিশেষ অবদান রাখছে। সকলের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে