logo
সুপ্রবাস

কানাডার টরেন্টোয় প্রদর্শিত হবে যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘আদিম‘

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা২৩ জানুয়ারি ২০২৫
Copied!
কানাডার টরেন্টোয় প্রদর্শিত হবে যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘আদিম‘

কানাডার টরন্টো ফিল্ম ফোরাম ২৪ জানুয়ারি (শুক্রবার) প্রদর্শন করবে যুবরাজ শামীম পরিচালিত বাংলা ফিকশন চলচ্চিত্র ‘আদিম’। স্থানীয় সময় সন্ধ্যা টায় টরন্টোর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে (৩০০০ ডেনফোর্থ অ্যাভিনিউ, ইউনিট ৪) এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

IMG_9935

‘আদিম’ গতানুগতিকতা থেকে ব্যতিক্রমী একটি চলচ্চিত্র। ‘আদিম’ নির্মিত হয়েছে গণ-অর্থায়নে। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে এর শুটিং। এতে অভিনয় করেছে সেই বস্তির বাসিন্দা বাদশা, দুলাল সোহাগী, সাদেক প্রমুখ। ৮৪ মিনিটের এই চলচ্চিত্র বস্তিবাসীদের জীবন তুলে ধরেছে l টঙ্গীর একটি বস্তিতে ধারণ করা এই চলচ্চিত্রে দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে বেঁচে থাকার এবং মানুষ হিসেবে নিজেদের মর্যাদার জন্য তাদের নিরলস সংগ্রাম মর্মস্পর্শীভাবে চিত্রিত হয়েছে। চলচ্চিত্রটি অপেশাদারদের নিয়ে চিত্রায়ন করায় প্ৰকৃত অর্থেই মানবজীবনের সংগ্রামের আর সত্যতার একটি স্তর যুক্ত হয়েছে।

উল্লেখ্য, 'আদিম’ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং ২০২২ সালে NETPAC (Network for the Promotion of Asia Cinema) জুরি পুরস্কার জিতেছিল। 

IMG_9934

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের উদীয়মান মুখ যুবরাজ শামীম চিত্রনাট্য লেখার মাধ্যমে তাঁর চলচ্চিত্র নির্মাণের ক্যারিয়ার শুরু করেন। ছবি শেষ করতে গণ-অর্থায়নের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন শামীম। 

অনুষ্ঠানে আদিম ছবিটি নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র কর্মী শাকিল হান্নান।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। সবাই সেদিন সাদরে আমন্ত্রিত। 

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৬ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে