logo
সুপ্রবাস

রিয়াদে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ নভেম্বর ২০২৪
Copied!
রিয়াদে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহর সঙ্গে কৃতী শিক্ষার্থীরা। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

সৌদি আরবের রিয়াদপ্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী যারা বাংলা মাধ্যমে ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে এবং ইংরেজি মাধ্যমে ‘ও’ এবং ‘এ’ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দুতাবাসের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে অনন্য ও অনুপ্রেরণামূলক এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্র–ছাত্রীদের এই অর্জন ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

KSA II

তিনি আরও বলেন, আজকের এই ছাত্রছাত্রীরা পৃথিবীর যে প্রান্তেই লেখাপড়া করুক না কেন; তাদের সকলের কাছে এই নিবেদন থাকবে তারা দেশে ফিরে গিয়ে দেশ বিনির্মাণে এই অর্জিত জ্ঞান কাজে লাগাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের এসএসসির ৪ জন এবং এইচএসসির ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের (ইংলিশ সেকশন) ‘ও’ এবং ‘এ’ লেবেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৭ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে