logo
সুপ্রবাস

আমিরাতের শারজাহে প্রবাসী খুলনাবাসীর মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জুলাই ২০২৫
Copied!
আমিরাতের শারজাহে প্রবাসী খুলনাবাসীর মিলনমেলা

প্রবাস জীবনের ব্যস্ততা, দূরত্ব আর চ্যালেঞ্জকে জয় করে প্রবাসী খুলনাবাসী আবারও প্রমাণ করলেন—শিকড়ের টান কখনো ফিকে হয় না। প্রবাসে পথচলার এক যুগের গৌরবময় ধারাবাহিকতায় শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহের হুদায়বিয়া হলে আয়োজিত হলো এক অনন্য ঈদ আড্ডা ও তথ্যসংগ্রহ কর্মশালা। এই হৃদয়ছোঁয়া আয়োজন করে এনআরবি খুলনা, প্রবাসে থাকা খুলনাবাসীর মাঝে দীর্ঘদিন ধরে সেতুবন্ধনের দায়িত্ব পালন করে আসা প্রিয় সংগঠন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর, প্রকৌশলী মঈনুল ইসলাম, যিনি প্রতিটি পদক্ষেপে আন্তরিকতার ছাপ রেখেছেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রবাসী পেশাজীবীদের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত প্রোফাইলের সঠিক তথ্যভিত্তিক সংরক্ষণ, যা ভবিষ্যতে সামাজিক, পেশাগত ও জাতীয় প্রয়োজনে এক অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে। প্রাণবন্ত আড্ডা, গল্প, অভিজ্ঞতা ভাগাভাগি এবং প্রোফাইল তথ্য সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হয়। তথ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জেসমিন আক্তার, প্রকৌশলী আল আমিন, স্থপতি শারফিন আফরোজী, আলিমা বেগম, ফৌজিয়া আক্তার ও আন্দালিব মোস্তারী পপি। সবার আন্তরিকতা এবং সক্রিয় অংশগ্রহণ এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

অন্যদিকে অনুষ্ঠানের সাফল্যে আরও শক্তি জোগান ব্যবসায়ী দেলোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, উদ্যোক্তা খালিদ সাইফুল্লাহ, প্রকৌশলী উদ্যোক্তা তাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, রুহুল কুদ্দস, আলম হোসেন, মতিউর রহমান, মনির হোসেন, ফেরদৌস হোসেন প্রমুখ। তাঁদের নিরলস পরিশ্রম ও সহযোগিতা ছাড়া এই মহতী আয়োজন সম্ভব হতো না।

উল্লেখ্য, এর আগে বৃহত্তর খুলনা প্রবাসীদের পক্ষ থেকে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ও কনস্যুলার অফিসের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী পেশাজীবীদের জন্য একটি বিস্তারিত দক্ষতাভিত্তিক তথ্যসূচি তৈরির আবেদন জানানো হয়েছিল। এই কর্মশালা সেই উদ্যোগেরই ধারাবাহিক অগ্রযাত্রা।

প্রাণের টান আর মিলনের উষ্ণতায় ভরা এই আয়োজন প্রবাসী খুলনাবাসীর মনে এক নতুন আশার সঞ্চার করেছে। প্রবাসের মাটিতেও যে শিকড়ের টান কতটা গভীর, তার অনুপম দৃষ্টান্ত হয়ে রইল এই ঈদ আড্ডা। সভা শেষে সবাই এক আনন্দময় প্রত্যাশা নিয়ে ঘরে ফেরেন—ভবিষ্যতে এমন আরও অনেক মিলনমেলার সাক্ষী হওয়ার আশায়, প্রজন্ম থেকে প্রজন্মে এই বন্ধন আরও দৃঢ় হোক। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে