logo
সুপ্রবাস

লিসবনে কানেক্ট বাংলাদেশের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন ২৬-২৭ অক্টোবর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ অক্টোবর ২০২৪
Copied!
লিসবনে কানেক্ট বাংলাদেশের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন ২৬-২৭ অক্টোবর
লিসবন শহরের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামী ২৬ ও ২৭ অক্টোবর পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কানেক্ট বাংলাদেশের ষষ্ঠ সম্মেলন। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এ সংগঠনটি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে।

কানেক্ট বাংলাদেশের এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘নিরাপত্তা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও বৈষম্যহীন বাংলাদেশ’।

সম্মেলনে বিভিন্ন দেশের কেন্দ্রীয় সমন্বয়ক ও কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন।

কানেক্ট বাংলাদেশ দেড় কোটি প্রবাসীদের দাবি ও অধিকার আদায়ের একটি নির্দলীয় সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যমত ও যৌথ নেতৃত্বে কাজ করে যাচ্ছে।

এই সংগঠনের প্রথম সম্মেলন ফ্রান্সের প্যারিসে, দ্বিতীয় সম্মেলন জার্মানির ফ্রাংকফুট, তৃতীয় সম্মেলন রোমের ইতালিতে, চতুর্থ সম্মেলন স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়। পঞ্চম সম্মেলন ভার্চুয়ালি ২০২১ সালে অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ সম্মেলন পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ সময় দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউরোপের বিভিন্ন দেশের সদস্যরা ভার্চুয়ালি অংশ নেন।

সংগঠনের সদস্যরা দেশ বিদেশের নেতৃত্ব স্থানীয় সব প্রবাসীদের এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৫ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে