logo
সুপ্রবাস

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে০৭ আগস্ট ২০২৫
Copied!
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন করেছে।এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জেদ্দা কনস্যুলেটের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

PIC (1)

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত করা হয়। এরপর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

PIC (5)

আলোচনা পর্বে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ওপর বক্তব্য দেন।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও জুলাই-আগস্টের আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

PIC (7)

তিনি শোষণমুক্ত ও সাম্যভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের শোষণমুক্ত, ন্যয়ভিত্তিক ও বৈষম্যমুক্ত সমাজগঠনে উজ্জীবিত করবে।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল সৌদি প্রবাসীদের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কষ্টার্জিত আয়ে প্রেরিত রেমিট্যান্স দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।

PIC (6)

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পেছনে প্রবাসীদের নীরব ভূমিকা ছিল একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। তারা শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়েও পরিবর্তনের পক্ষে কাজ করেছেন। আন্দোলনের উত্তপ্ত সময়ে বহু প্রবাসী সচেতনভাবে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে সরকারের অর্থনৈতিক প্রবাহে চাপ সৃষ্টি করেন, যা আন্দোলনের গতি বাড়িয়ে দেয়। প্রবাসীদের এমন ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও মন্তব্য করেছেন। প্রবাসী শ্রমিকেরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। জুলাই-আগস্টের আন্দোলনে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

PIC (4)


তিনি বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলকে সৌদি আইন মেনে সকল প্রকার অবৈধ কাজ হতে বিরত থাকতে এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান।

পরিশেষে, জুলাই-আগস্ট গণঅভুত্থানে শহিদদের রূহের মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, জেদ্দাস্থ কমিউনিটি নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় বাংলাদেশি সাংবাদিকবৃন্দসহ জেদ্দা প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১২ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে