logo
সুপ্রবাস

আঙ্কারায় মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৪
Copied!
আঙ্কারায় মহান বিজয় দিবস উদ্‌যাপন
তুরস্কে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক। ছবি: বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা

তুরস্কের রাজধানী আঙ্কারায় যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আঙ্কারার বাংলাদেশে দূতাবাস ১৬ ডিসেম্বর (সোমবার) নানা অনুষ্ঠানের আয়োজন করে।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হকের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের বিজয় একাত্তর মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহি আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

আলোচনা পর্বে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান এবং তুরস্কে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে মো. মাইনুল আহসান।

রাষ্ট্রদূত এম আমানুল হক তাঁর সমাপনী বক্তব‌্যের শুরুতে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লাখ লাখ বীর শহীদদের, সকল জাতীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন এবং বৈষম‌্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। ১৯৫২–এর ভাষা আন্দোলনের মধ‌্য দিয়ে স্বাধীনতার যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল তা মুক্তিযুদ্ধের মাধ‌্যমে ১৯৭১ সালের এই দিনে রূপলাভ করে। সময়ে সময়ে আমাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্থ হলেও উন্নয়ন ও অগ্রগতি থেমে যায়নি। এ বছর জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভূত্থানের মাধ‌্যমে একটি বৈষম‌্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে বলে তিনি আশা ব‌্যক্ত করেন।

রাষ্ট্রদূত ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ‌্যুত্থানের মাধ‌্যমে গঠিত অর্ন্তবর্তী সরকারের পাশে থেকে একটি ‍উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে সবাইকে আহবান জানান।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে