logo
সুপ্রবাস

মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ নভেম্বর ২০২৪
Copied!
মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা
প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। ছবি: বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটির পেনাং প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের তিন দিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। কনস্যুলার সেবা প্রদানকালে বৈধ পথে দেশে রেমিট্যান্স বাড়াতে প্রচারণা সভাও অনুষ্ঠিত হয়েছে।

দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে পেনাংয়ে বাংলাদেশের অগ্রণী ব্যাংক মানি ট্রান্সফার অফিসে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের পাশাপাশি পাসপোর্টসংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।

২, ৩ ও ৪ নভেম্বর (শনি, রোববার ও সোমবার) এই সেবা প্রদান করা হয়।

বৈধপথে প্রবাসী আয় প্রেরণ ও সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রচারণা সভায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

তিনি প্রবাসীদের বেতন, থাকার জায়গাসহ বিভিন্ন সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা করেন।

তিনি প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরে বলেন, বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মো. শামীম আহসান সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে।

তিনি সবাইকে ওয়েজ আর্নারস ওয়েল ফেয়ার বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানান।

মতবিনিময়কালে মো. শামীম আহসান প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের মাঝে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম এবং ওয়েজ আর্নার্স ওয়েল ফেয়ার বোর্ডের সদস্য হওয়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

হাইকমিশনারের সঙ্গে নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলতে পেরে প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, মালয়েশিয়ার অগ্রণী রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ এবং সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্য সেবাসংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা), হাইকমিশনের অন্য কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক প্রবাসী সেবাপ্রার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে