logo
সুপ্রবাস

লন্ডনে জালালাবাদ ফাউন্ডেশন ইউকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
লন্ডনে জালালাবাদ ফাউন্ডেশন ইউকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রত্যয়কে সামনে রেখে জালালাবাদ ফাউন্ডেশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লন্ডনের নিউহ্যাম লেজার স্পোর্টস সেন্টারে এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে দ্বৈত মাচে চ্যাম্পিয়ন হয়েছেন আবু বকর ও শওকত আহমদ। রানার্সআপ হয়েছেন আক্কাছুল করিম ও শামীম আহমদ। তৃতীয় স্থান অধিকার করেছেন জামাল আহমেদ খান ও আলমগীর হোসেন।

খেলায় সেমিফাইনালে দারুণ পারফরম্যান্স করেছেন জাকির হোসেন ময়নুল ও মোহাম্মদ জসিম উদ্দিন।

আরও অংশগ্রহণ করেন আব্দুল বাছিত, দিলওয়ার হোসেন, আলাউদ্দিন আহমদ, রায়হান আহমেদ, বেলাল আহমদ ও মোহাম্মদ মুমিন।

বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রতিটি খেলা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল ও খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ফিফটি অ্যাকটিভ ক্লাবের সহসভাপতি বিলাল ফাহিম, বিশ্ব বাংলা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সহসভাপতি ছালেহ আহমদ, অনলাইন নিউজ ইউকে বিডি টিভির মোহাম্মদ মোমেন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিল নিউহ্যাম ব্যাডমিন্টন ক্লাব।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৭ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে