logo
সুপ্রবাস

কুয়েতপ্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের শীতকালীন পিঠা উৎসব

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০৪ জানুয়ারি ২০২৫
Copied!
কুয়েতপ্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের শীতকালীন পিঠা উৎসব

কুয়েতপ্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন শীতকালীন পিঠা উৎসবের মাধ্যমে।

‘গত বছরের সব গ্লানি মুছে যাক, নতুন বছরে আসুক সুখ,শান্তি আর আনন্দ এক ঝাঁক’ এ রকম এক স্লোগানে নতুন বছরকে স্বাগত জানান কুয়েতপ্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা।

বুধবার (১ জানুয়ারি) কুয়েত সিটিতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের অস্থায়ী কার্যালয়ে মিলিত হন প্রবাসী সংবাদকর্মীরা। এ সময় তারা শীতের দেশি পিঠা উৎসব করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মইন উদ্দিন সরকার সুমন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে হাজারো ব্যস্ততার কারণে সব সহকর্মীদের নিয়ে একসঙ্গে বসার সুযোগ হয় না। নতুন বছরের প্রথম দিনে খানিক অবসরে সবাই মিলিত হতে পেরেছি।

তিনি আরও বলেন, সাংবাদিক সহকর্মীদের সঙ্গে আড্ডার আনন্দই অন্যরকম। এই আড্ডার মাধ্যমে অবশ্যই পারস্পরিক সম্পর্ক ভালো রাখতে এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।

IMG-20250103-WA0002

সাধারণ সম্পাদক আ হ জুবেদ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের পরিবেশে বসা সত্যিই ভালো লাগে। সকল সহকর্মীরা যখন একসঙ্গে বসে আড্ডা দিই; তখন মনে হয় সব ভালো লাগা যেন এখানেই।
সাংবাদিক জুবেদ বলেন, আমরা নিরপেক্ষ নই; আমরা সত্যের পক্ষে। নিরপেক্ষ অবস্থানে থাকলে, কেন জানি আমার কাছে মনে হয় আমরা সুবিধাবাদী সাংবাদিক।
তিনি আরও বলেন, ২০২৫ সালে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের। তবে এসব কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সকল সহকর্মীদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

এবার নতুন বছরের আড্ডায় প্রবাসী সাংবাদিকেরা নিজ হাতে তৈরি খাবার নিয়ে আসেন। মহসিন পারভেজের চিকেন বিরিয়ানি ও নাসরিন আক্তার মৌসুমির রস পিঠা ও ভাপা পিঠার ভূয়সী প্রশংসা করেন সবাই।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন আল-আমিন রানা, সাদেক রিপন, মহসিন পারভেজ, আহাদ আম্বিয়া খোকন, মোশাররফ হোসেন, আলাল আহমদ, জাহিদ হোসেন জনি ও কাওসার আহমদ বিহন প্রমুখ।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে