logo
সুপ্রবাস

নিউইয়র্ক মাতালো ওয়ারফেজ ও আর্টসেল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
নিউইয়র্ক মাতালো ওয়ারফেজ ও আর্টসেল
কনসার্টের দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ৪০ বছর ও আর্টসেলের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে যৌথ কনসার্ট।

২৬ অক্টোবর (শনিবার) কালজয়ী ও মনোমুগ্ধকর একের পর এক গানে ব্রুকবিলের টিলিস সেন্টারের মঞ্চ কাঁপিয়েছে ব্যান্ড দল দুটি।

দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও গ্যালাক্সি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে এবং ঠিকানার প্রযোজনায় ও রিভার্টেলের সৌজন্যে জনপ্রিয় দুটি ব্যান্ডের যৌথ এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টের সহযোগী আয়োজক হিসেবে ছিল সেভ দ্যা স্মাইল।

আর্টসেল ও ওফারফেজের হাজারও ভক্ত-অনুরাগীদের করতালি, কোরাসে মুখর হয়ে ওঠে বিশাল দর্শক ধারণক্ষমতার হলরুম।

নিউইয়র্কের বুকে দেশের জনপ্রিয় দুটি ব্র্যান্ডদলকে একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন আগত দর্শক-শ্রোতারা।

কনসার্ট শুরুর আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শত শত মানুষ ভিড় জমাতে থাকেন টিলিস সেন্টার প্রাঙ্গনে।

আর্টসেল ও ওয়ারফেজের ভালোবাসায় দূর-দূরান্ত থেকে ছুটে আসা উৎসুক দর্শক-শ্রোতারা কনসার্টের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত বিপুল উৎসাহের সঙ্গে উপভোগ করেন। প্রতিটি গানের সঙ্গে প্রাণখুলে গলা মিলাতেও দেখা যায় তাদের।

অন্যদিকে দর্শকদের অভাবনীয় উপস্থিতি ও আন্তরিক ভালোবাসায় অভিভূত হন ওয়ারফেজ ও আর্টসেল ব্র্যান্ডের সদস্যরা। প্রবাসের মাটিতে দর্শকদের স্ববান্ধব উপস্থিতি ও উৎসাহকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন তারা। মূল্যবান সময় ব্যয় করে দূর দূরান্ত থেকে কনসার্ট উপভোগ করতে ছুটে এসে কনসার্টকে সাফল্যমণ্ডিত করায় দর্শক-শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন ব্যান্ডদুটির সদস্যরা।

উল্লেখ্য, ৪০ বছর পার করা ওয়ারফেজ যাত্রা শুরু করেছিল ১৯৮৪ সালের ৬ জুন। অন্যদিকে আর্টসেল পার করেছে ২৫ বছর। ১৯৯৯ সালে যাত্রা শুরু হয় আর্টসেল ব্যান্ডের।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে