logo
সুপ্রবাস

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে১৮ অক্টোবর ২০২৫
Copied!
জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা
ছবি: বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দাসহ দেশটির পশ্চিমাঞ্চলে কর্মরত আছেন ১০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। এই অঞ্চলে কর্মরত প্রবাসীদের সেবা প্রদান করে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীরা যাতে বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করতে পারেন সে জন্য ২০১৯ সালের এপ্রিল মাসে এখানে চালু হয় হটলাইন সেবা।

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। যারা হটলাইনে কল দিয়ে সেবা নিয়েছেন তাদের নাম ও মোবাইল ফোন নম্বর রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। এ ছাড়া, প্রবাসীরা যে স্থান থেকে কল করেন সে স্থানের নামও রেজিস্টারে লিপিবদ্ধ করা হচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যে সম্পাদিত এক চুক্তির অধীনে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের টেলিফোন যোগাযোগ ব্যবস্থার অতিরিক্ত হিসেবে পরীক্ষামূলক এ ‘হটলাইন সেবা’ চালু করে কনসুলেট।

বর্তমানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে টোল ফ্রি হটলাইন পরিচালিত হচ্ছে। শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে প্রবাসীরা স্পেশাল এক্সিট ও গৃহকর্মীরা জেদ্দা ও জেদ্দার বাইরের অঞ্চল থেকে হটলাইনে কল দিয়ে সেবা নিয়ে থাকেন।

কয়েকজন প্রবাসী এই প্রতিবেদককে জানিয়েছেন, বিনা ফিতে হটলাইনে সেবা পেয়ে তারা আনন্দিত।

তায়েফে কর্মরত প্রবাসী বাংলাদেশি আবুল হোসেন বলেন, ‘আমি হটলাইনে কল করে আমার পাসপোর্ট বিষয়ে তথ্য পেয়েছি। আমরা চাই এ সেবা চালু থাকুক।

বিশায় কর্মরত প্রবাসী দুলাল বলেন, আমি কয়েকবার চেষ্টা করে সংযোগ পেয়েছি। কথা বলতে পেরেছি হটলাইনে। ই-পাসপোর্টের আবেদন জমা দিয়েছি। তবে পাসপোর্ট এসেছে কি না জানার জন্য আবার কল দিলে জানানো হয়, তাদের কাছে সার্ভার নেই। আমাকে অনলাইনে চেক করে নিতে বলা হয়। আমরা অল্পশিক্ষিত, অনলাইনে কীভাবে চেক করতে হয় বুঝি না। হটলাইনের অপারেটর যদি চেক করে জানাতেন, তাহলে আমরা উপকৃত হতাম।

এ বিষয়ে ওই প্রবাসী জেদ্দায় নিয়োজিত বাংলাদেশের কনসাল জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন।

মক্কায় কর্মরত প্রবাসী দিলরুবা (গৃহকর্মী) তার সমস্যা নিয়ে কথা বলতে হটলাইনে ফোন করেছিলেন। এ জন্য তার ফোন থেকে কোনো অর্থ কাটা হয়নি জেনে তিনি সরকারকে ধন্যবাদ জানান।

কনসুলেট সূত্র জানায়, সাপ্তাহিক ও অন্য ছুটির দিন ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবাসীরা বিনা ফিতে (টোলফ্রি) হটলাইনে যোগাযোগ করে তাৎক্ষণিক সেবা নিতে পারবেন। কনস্যুলেটের হটলাইন নম্বর- ৮০০২৪৪০০৫১।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে