logo
সুপ্রবাস

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদ্‌যাপন

মাহমুদ হাসান, প্যারিস, ফ্রান্স০১ এপ্রিল ২০২৫
Copied!
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদ্‌যাপন

উৎসব-আনন্দের মধ্য দিয়ে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা। এবার ঈদ সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় ঈদ জামাতে মুসুল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সকালে লাইনে দাঁড়িয়ে নামাজ আদায় করে প্রবাসী বাংলাদেশিরা।

রাজধানী প্যারিসে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। সেখানে পরপর ৫টি জামাত অনুষ্ঠিত হয়।  ৫টি জামাতে কয়েক হাজারের বেশি মুসল্লি নামাজে অংশ নেয়। নারী ও শিশুরাও এতে অংশ নেয়। এখানে নামাজ আদায় করেন কমিউনিটি নেতা জালাল আহমদ, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমুসহ কমিউনিটি নেতারা।

এই মসজিদ পরিদর্শন করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি ও সহকারী মেয়র আব্দুল হক।

এ ছাড়া, বাংলাদেশি পরিচালিত ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সকাল ৭টা থেকে শুরু করে দুপুর ১২টা পযর্ন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও নামাজ আদায় করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মুসল্লি।

একই এলাকায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনয় আন্দে কারমান স্টেডিয়ামে একটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। 
এ ছাড়া, ফ্রান্সের হোস এলাকায় বাংলাদেশি পরিচালিত একটি জিমনেসিয়ামে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্যারিসের বাইরে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন মুসলিম কমিউনিটির মসজিদে ঈদের নামাজ আদায় করে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬