logo
সুপ্রবাস

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০২ আগস্ট ২০২৫
Copied!
কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

এক সময় কুয়েতে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হতো না। শুধু ভিসা থাকলেই বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়াই জনশক্তি থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশ কর্মী পাঠানো হতো। আর সেই সুযোগে গড়ে উঠেছিল ভয়াবহ দালাল চক্র।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ তারেক হোসেনের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা একের পর এক বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় এখন আর সেই দিন নেই।

রাষ্ট্রদূতের নির্দেশনায় বর্তমানে যেকোনো কোম্পানিকে বাংলাদেশ থেকে কর্মী নিতে হলে অবশ্যই দূতাবাস কর্তৃক নির্ধারিত প্রবাসী শ্রমিকবান্ধব শর্ত মেনে তবেই নিয়োগ দিতে হয়। ভিসা অনুমোদনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শ্রমিকের সঙ্গে কমপক্ষে দুই বছরের চুক্তি, নির্ধারিত বেতন কাঠামো ও প্রবাসীদের প্রাপ্য সুযোগ–সুবিধা সংক্রান্ত প্রত্যয়নপত্রে স্বাক্ষর করতে হয়। তারপরই মিলছে দূতাবাসের সত্যায়ন।

এ ছাড়া, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে শর্তসমূহ শ্রমিক বান্ধব করা হয়েছে। নিয়োগকর্তাকে সরাসরি দূতাবাসে এসে শ্রমিকের জন্য বেতন, ছুটি ও ভাতার নিশ্চয়তা দিয়ে স্বাক্ষর করতে হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অবিচার বা প্রতারণা হলে তাকে আইনের আওতায় আনা যায়।

দূতাবাসের কঠোর নজরদারির আওতায় সম্প্রতি  শ্রমিক নির্যাতনকারী কোম্পানি ওয়েল আল নসিফকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তারা ৩ থেকে ৬ মাসের চুক্তিতে শ্রমিক এনে তাদের কাছ থেকে ৩ থেকে ৪ লাখ টাকা অবৈধভাবে আদায় করত। এই ধরনের নজিরবিহীন সিদ্ধান্ত প্রমাণ করে, বাংলাদেশ দূতাবাস এখন প্রবাসী সুরক্ষায় বেশ তৎপর।

দূতাবাসের কর্মকর্তাদের এসব পদক্ষেপে দিশেহারা হয়ে পড়েছে দালাল চক্র। তারা প্রায়ই নানাভাবে দূতাবাসের কঠোর নিয়ম শিথিল করার অপচেষ্টায় মরিয়া হয়ে ওঠে। তবে রাষ্ট্রদূত স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় দূতাবাসের কর্মকর্তারা কোনো ধরনের আপস করবেন না।

দূতাবাস প্রবাসীদের স্বার্থে আরও যেসব জনবান্ধব ও স্বচ্ছ কার্যক্রম চালু করেছে, সেগুলোর মধ্যে রয়েছে–
* প্রতিমাসে গণশুনানি ও কাজের জবাবদিহিতা নিশ্চিত করা
* দূতাবাসের কর্মকর্তাদের নেমপ্লেট বাধ্যতামূলক করে পরিচয় নিশ্চিত করা
* দালাল শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশে ফেরত পাঠানো
* ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা
* দূতাবাসের ফেসবুক পেজ ও ওয়েবসাইট হালনাগাদ করে তথ্যসেবা বৃদ্ধি
* অভিযোগ বাক্স ও হটলাইন চালু রাখা
* মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে ৩ থেকে ৭ দিনের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা
* দূতাবাসের দুর্নীতিপরায়ণ ও অযোগ্য কর্মচারীদের অব্যাহতি এবং যোগ্য জনবল নিয়োগ
* ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৬ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে