চলতি বছরের প্রথম ২৬ দিনেই সোনার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর আগে ২০২৫ সালে সোনার দাম লাফিয়ে বাড়ে ৬৫ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি ছিল। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে সোনাকে সাধারণত নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হয়।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্সে (২ দশমিক ৪৩ ভরি) ৩ হাজার ১০০ ইউএস ডলার ছাড়িয়ে গেছে। সোমবার (৩১ মার্চ) স্পট মার্কেটে সোনার দাম বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছে, যা ছিল নতুন রেকর্ড।