সরাসরি ঢাকা-কোরিয়া ফ্লাইট না থাকায় প্রবাসীদের অধিকাংশ সময় তৃতীয় কোনো দেশের মাধ্যমে যাতায়াত করতে হয়। এতে সময় বেশি লাগে, ভাড়া তুলনামূলক বেশি পড়ে এবং অনেক ক্ষেত্রে ট্রানজিট–জটিলতা তৈরি হয়।
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের নিয়ে গঠিত কোরিয়া–বাংলা প্রেসক্লাবের ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানী সিউলের স্থানীয় একটি হোটেলে কোরিয়া-বাংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।