যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।
আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খৈলি নিশ্চিত করেছেন যে, বুধবার থেকে সীমান্ত চৌকির কার্যকরী পর্যায় শুরু হয়েছে।
ভারত সীমান্তের ভেতরে এক দিনের ব্যবধানে খাসিয়াদের গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সবুজ মিয়া (২২)। এর আগে বৃহস্পতিবার জৈন্তাপুর সীমান্ত এলাকায় এক বাংলাদেশি কিশোর নিহত হয়।
শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।