logo
জেনে নিন

কাতারের ভিসা পেতে খরচ কত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কাতারের ভিসা পেতে খরচ কত

মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ কাতার। দেশটিতে প্রায় চার লাখ বাংলাদেশির বসবাস, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ। বাংলাদেশ থেকে কাতারে যেতে হলে প্রয়োজন হয় ভিসা। আর এ জন্য দিতে হয় একটি নির্দিষ্ট ফি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো কাতারও বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে থাকে। এগুলো হলো- ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা, বিজনেস ভিসা।

ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ওয়েগোর তথ্য অনুযায়ী, কাতার ট্যুরিস্ট ভিসা পর্যটকদেরকে দেওয়া হয়। এর মাধ্যমে একজন ব্যক্তি ৩০ দিন কাতার ভ্রমণের অনুমতি পায়। এই ভিসার জন্য একজন ব্যক্তিতে ২৭ ডলার ( ৩ হাজার ২২৮ টাকা) ফি হিসেবে দিতে হয়।

কাতারে পাঁচ ঘণ্টার বেশি সময় থাকলেই ট্রানজিট ভিসা নিতে হয়। তবে এ জন্য একজন ব্যক্তিকে কোনো অর্থ খরচ করতে হবে না।

কাতারে থাকা বিদেশের কর্মীরা তাদের পরিবারের সদস্যদের আনতে হলে প্রয়োজন হয় কাতার ফ্যামিলি ভিজিট ভিসা। এর জন্য একজন ব্যক্তিকে ফি হিসেবে গুণতে হয় ৫৫ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৫৭৫ টাকা)।

ব্যবসার উদ্দেশে যেসব বিদেশি কাতার যান তাদেরকে কাতার সরকারের কাছ থেকে ব্যবসায়িক ভিসা নিতে হয়। ব্যবসায়িক ভিসার খরচ ভিসার সময়কাল এবং কাতারে কতবার প্রবেশ করা হলো তার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।  তিন দিনের জন্য কাতারে ব্যবসায়িক ভিসার ফি ৫৫ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৭৫ টাকা)।

কাতারের ওয়ার্ক ভিসা হলো একটি ওয়ার্ক পারমিট যা বিদেশি শ্রমিকদের দেওয়া হয়। বিদেশি শ্রমিকদের যে  কাতারি নিয়োগকর্তা (এটি একটি কোম্পানি বা ব্যক্তি হতে পারে) নিয়োগ দেয় তিনি সাধারণত এই বিষয়টি দেখভাল করেন।

কাতারে ওয়ার্ক ভিসার খরচ ভিসার সময়কাল এবং কাতারে প্রবেশের সংখ্যার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। একজন কর্মী এন্ট্রি ভিসার জন্য খরচ করতে হয় ৫৫ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৫৭৫ টাকা)  কর্মসংস্থান এন্ট্রি   এটিকে একটি ওয়ার্ক রেসিডেন্স পারমিটে রূপান্তর করার জন্য আরও ১৩৮ ডলার ( ১৬ হাজার ৪৯৯ টাকা) ফি দিতে হয়। তবে নিয়ম অনুযায়ী, আপনার নিয়োগকর্তা সাধারণত আপনার পক্ষ থেকে এর জন্য অর্থ প্রদান করবেন।

বিদেশি শিক্ষার্থীরা কাতার গিয়ে পড়াশোনা করতে চাইলে তাদের প্রয়োজন হবে কাতারের স্টুডেন্ট ভিসা।  এই ভিসার আবেদন বিনামূল্যে করা হয়। তবে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার পড়াশোনার জন্য পর্যাপ্ত তহবিল বা ফান্ড রয়েছে।

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫