logo
জেনে নিন

কেউ মারা গেলে ফেসবুক অ্যাকাউন্টের কি হয় জানেন?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ মার্চ ২০২৫
Copied!
কেউ মারা গেলে ফেসবুক অ্যাকাউন্টের কি হয় জানেন?

বর্তমানে, আমাদের আশপাশের মানুষগুলোর মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম। কিন্তু আপনি কি জানেন, আমরা মারা গেলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটির কী হবে?

কোনো ব্যক্তি মারা গেলে সেই তথ্য তার স্বজনরা ফেসবুককে না জানানো পর্যন্ত তার অ্যাকাউন্টটি সক্রিয় থাকে। ঘনিষ্ঠ আত্মীয়রা মৃত্যুর খবর জানালে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল বন্ধ করে দেওয়ার সুযোগ দেয়। আবার কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যরকম বিকল্প আছে।

যেমন মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যক্তির মৃত্যুর খবর দিলে অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয় অথবা মেমোরিয়ালাইজড করে দেওয়া হয়। অর্থাৎ অ্যাকাউন্টটি একটি সময়ের ফ্রেমে আটকে যাবে এবং ব্যবহারকারীকে ফেসবুক স্মরণ করবে। ওই সময় অন্যরাও অ্যাকাউন্টটিতে ছবি ও স্মৃতি পোস্ট করতে পারবেন।

এক্ষেত্রে মৃত ব্যক্তির প্রোফাইলে নামের পাশে ‘ইন মেমোরিয়াম’ বা ‘স্মরণে’ লেখা থাকবে। কেউ ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না বা চালাতে পারবে না। তবে অ্যাকাউন্টের মালিক যদি মৃত্যুর আগে কাউকে ‘লিগ্যাসি কন্টাক্ট’ দিয়ে যান তাহলে তিনি ব্যবহার করতে পারবেন।

সাধারণত পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুকে ‘লিগ্যাসি কন্টাক্ট’ হিসেবে দেওয়া যায়। সেটা করা হলে মৃত ব্যক্তির অ্যাকাউন্টের কন্টেন্ট পরিচালনা কিংবা অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট (নিষ্ক্রিয়) করে দেওয়ার জন্য অনুরোধ করতে পারবেন।

যাদের হয়তো আপনি চেনেন ফেসবুকে তাদের ‘পিপল ইউ মে নো’ লেখা একটি তালিকায় দেখানো হয়। কিন্তু মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট সম্ভাব্য ভার্চুয়াল বন্ধুদের কাছে দেখানো হয় না। মৃত ব্যক্তির বন্ধুদের কাছে তার জন্মদিনের কোনো নোটিফিকেশনও যায় না।

তথ্যসূত্র: নিউজ১৮

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫