logo
জেনে নিন

নতুন বছরে যেসব বিশেষ সুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ জানুয়ারি ২০২৫
Copied!
নতুন বছরে যেসব বিশেষ সুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ

এখনকার ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। দ্রুত যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন। বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।

এরই ধারাবাহিকতায় নতুন বছর উপলক্ষে বেশি কিছু সুবিধা যুক্ত করা হয়েছে হোয়াটসঅ্যাপে।

এক ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে ছবি তোলা বা ভিডিও করার সময় এখন থেকে ৩০টি ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট এবং ফিল্টার ব্যবহার করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় ভালোমানের সৃজনশীল ছবি ও ভিডিও তৈরি করতে পারবেন।

এ ছাড়া সেলফি থেকে সরাসরি স্টিকারও তৈরি করা যাবে। স্টিকার বিভাগের ওপরের বাম কোণে থাকা ‘ক্রিয়েট স্টিকার’ বোতামে চাপ দিলেই ব্যবহারকারী নিজের ছবি থেকে স্টিকার তৈরি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ চ্যাটে স্টিকার প্যাক শেয়ার করার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে স্টিকার তালিকার শেষে থাকা প্লাস আইকনে চাপ দিলে একটি নতুন অপশন দেখা যাবে। সেখান থেকে পছন্দের স্টিকার প্যাক যেকোনো ব্যক্তির কাছে দ্রুত পাঠানো যাবে।

হোয়াটসঅ্যাপে মেসেজে রিঅ্যাকশন দেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগের মতো মেসেজ ধরে রাখার ঝামেলা নেই। এখন শুধু মেসেজে ডাবল ট্যাপ করলেই পছন্দের রিঅ্যাকশন দেওয়া যাবে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৩ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৭ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫