logo
জেনে নিন

ফোন হ্যাক হলে যা করবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৪
Copied!
ফোন হ্যাক হলে যা করবেন

এখন আমরা প্রয়োজনীয় সকল তথ্যই সংরক্ষণ করে রাখছি আমাদের পারসোনাল মোবাইল ফোনে। একবার মোবাইল হ্যাক হলে আপনার সব তথ্যতো আপনি হারাবেনই সেইসঙ্গে সেসব তথ্য চলে যাবে অন্যের হাতে।

যদি ফোন হ্যাক হয়েই যায় তাহলে বুঝতে পারার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করবেন-

প্রথমেই ফোনের সঙ্গে সংযুক্ত সমস্ত ইমেইল-সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করুন। যে দরকারি অ্যাপগুলো ফোনে রেখেছেন, যেমন-ব্যাংক অ্য়কাউন্টের সঙ্গে আপনার ফোন লিংক করা যেকোনো অ্য়াপ আনইনস্টল করে দিন। ফোনটি ইন্টারনেট কানেকশন মুক্ত করুন।

এরপর ম্যানেজ অ্যাপস-এ ট্যাপ করুন। এখানে আপনি সমস্ত অ্যাপের একটি তালিকা পাবেন। সব অ্যাপস চেক করুন। আপনি যদি এমন কোনও অ্যাপ দেখতে পান, যা ফোনে আগে কখনও দেখেননি। তবে সেটিকে তখনই আনইনস্টল করুন।

যদি এতেও সমস্যার সমাধান না হয় ফোন বন্ধ করে সিমগুলো খুলে ফেলুন। এর ফোনের সেটিংয়ে ঢুকে ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনে ঢুকে সেটি চালু করুন। ফলে আপনার মোবাইল থেকে সব ডাটা মুছে যাবে।

তবে এতে একটা ক্ষতি হতে পারে, আপনার মোবাইলে থাকা সব ফোন নম্বর, ছবি, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। এর ফলে, আপনার মোবাইলে হ্যাকারদের সেট করে দেওয়া অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে। এরপর ফোন অন করে নতুন ভাবে অ্যাপ ইনস্টল করতে হবে।

একটা তথ্য দিয়ে রাখা প্রয়োজন, যখনই বুঝবেন, আপনার ফোন হ্যাক হয়েছে, সঙ্গে সঙ্গে নিজের সেট থেকে নেট কানেকশন অফ করবেন। তাতে প্রথম অর্ধেক কাজ হয়ে যাবে। আপনার মোবাইল রিমোটে নেওয়ার অপশন বন্ধ হবে। তার পর বাকি সব।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫