বিডিজেন ডেস্ক

আপনার স্মার্টফোনের ইন্টারনেট স্পিড মাঝে মাঝে বিভিন্ন কারণে কমতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই সমস্যার সমাধান করতে পারেন-
ফোন রিস্টার্ট করা হলে একাধিক প্রযুক্তিগত সমস্যা দূর করা সম্ভব। এর মধ্যে অন্যতম হলো- ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সমস্যা। তাই ইন্টারনেট স্পিড কম হলে স্মার্টফোন বন্ধ করে দিতে হবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হবে। তারপর আবার ফোন চালু করতে হবে। এটা অস্থায়ী কোনো গ্লিচ থাকলে তা ঠিক করে দেয় এবং ফোনের নেটওয়ার্ক কানেকশন রিফ্রেশ করে।
তবে ব্যবহারকারী যদি ফোন রিবুট না করতে চান, তাহলে অ্যারোপ্লেন মোড অফ এবং অন করে ফোনের নেটওয়ার্ক সংযোগ রিস্টার্ট করা যেতে পারে।
ফোনের সফটওয়্যার আপডেট না করা হলে পারফরম্যান্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এতে স্মার্টফোনে ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। তাই সফটওয়্যার আপডেট চেক করতে হবে। আর আপডেট চেক করার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর আপডেট চেক করতে সিস্টেম আপডেটে যেতে হবে। সেখানে প্রাপ্ত আপডেট ডাউনলোড করতে হবে।
স্মার্টফোনে যে অ্যাপই ব্যবহার করেন না কেন, তা নিয়মিত তথ্য জমা করে, যা ক্যাশ মেমোরি নামে পরিচিত। ক্যাশ মেমোরি বেশি থাকলে ফোন ধীরগতির হয়ে যাওয়ার পাশাপাশি ইন্টারনেটের গতি কমে যায়। আর তাই ইন্টারনেট ব্যবহারের পর অ্যাপ থেকে নিয়মিত ক্যাশ মেমোরি মুছে ফেলতে হবে।
আগের টিপসগুলো অনুসরণ করে যদি সংযোগ সংক্রান্ত সমস্যা ঠিক না হয়, তাহলে নিজের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার কথা ভাবনাচিন্তা করা যেতে পারে। সেটিংস রিসেট করার জন্য প্রথমে নেটওয়ার্ক সেটিংস মেন্যুতে যেতে হবে। এরপর সিস্টেম সেকশনে যেতে হবে। সেখান থেকে রিসেট বেছে নিতে হবে এবং রিসেট নেটওয়ার্ক সেটিংস বেছে নিতে হবে।
তথ্যসূত্র: মেক অব ইউজ

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।