বিডিজেন ডেস্ক

এয়ারকন্ডিশনার (এসি) শীতল বাতাস গরমে আরাম দিলেও প্রচুর বিদ্যুৎ টানে। তাই এসির ব্যবহারে বিদ্যুৎ বিল বেশি হয়, যা জীবনযাপনকে আরও ব্যয়বহুল করে। এসি কেনার পর অনেকে বিদ্যুৎ বিল কমানোর চেষ্টা করেন, কিন্তু সঠিক উপায় জানেন না। চলুন জেনে নিই যেভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে।
১. নতুন প্রযুক্তির এসি বেশি বিদ্যুৎ–সাশ্রয়ী। যেমন ইনভার্টার এসি। তাই ইনভার্টার এসি কেনার চেষ্টা করুন।
২. প্রতিবছর একবার এসির ফ্লুইড লেভেল, কুল্যান্ট চার্জসহ যাবতীয় বিষয় একজন ভালো ও দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে পরীক্ষা করানো ভালো।
৩. এসির রুমে বাতাস যেন বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যেতে না পারে। বাইরের গরম বাতাস ভেতরে ঢুকলে সেই বাতাস ঠান্ডা করতে বেশি বিদ্যুৎ খরচ হয়।
৪. এসির রুমে অপ্রয়োজনীয় জিনিস না রাখাই ভালো। প্রয়োজনীয় জিনিসও অন্য কোথাও রাখার চেষ্টা করুন। যেমন রেফ্রিজারেটর বা স্টিলের ওয়ার্ডরোব জাতীয় জিনিস এসির রুমে থাকলে সেগুলোকেও ঠান্ডা করতে হয়। এতে বেশি বিদ্যুৎ খরচ হয়। প্রতিবার এসি চালালে এগুলোও ঠান্ডা করতে হয়।
৫. প্রথমবার এসি চালিয়ে সঙ্গে সঙ্গে ফ্যান চালিয়ে দিতে পারেন, যাতে এসির বাতাস চারদিকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পরে ঘর ঠান্ডা হলে ফ্যান বন্ধ করে দেবেন।
এসব বিষয় মাথায় রাখলে এসি চালিয়েও বিদ্যুৎ খরচ কমানো যায়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।
ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।
প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।