logo
জেনে নিন

বলুন তো, বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
বলুন তো, বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?
কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যাত্রীদের মতামতের ভিত্তিতে একটি জরিপ পরিচালনা করে প্রতিবছর বিশ্বের বিমানবন্দরগুলোর মধ্যে একটি র‍্যাঙ্কিং প্রকাশ করে এভিয়েশন র‍্যাঙ্কিং–সংক্রান্ত ওয়েবসাইট স্টাইট্র্যাক্স। চলুন জেনে নিই, এবারের প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০ বিমানবন্দর কোনগুলো।

গত কয়েক বছর ধরে বিমানবন্দরের মধ্যে শীর্ষস্থান নিয়ে লড়াই হচ্ছিল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ও কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের। অবশেষে সিঙ্গাপুরের চাঙ্গিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

দক্ষিণ কোরিয়ার সিউলের ইনচন বিমানবন্দর তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া এটিকে বিশ্বের সবচেয়ে পরিবারবান্ধব বিমানবন্দর হিসেবেও ঘোষণা করা হয়েছে। যথাক্রমে চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে জাপানের টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর।

তবে এবারও বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দর।

একনজরে বিশ্বসেরা ১০ বিমানবন্দরের নাম—

১. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার

২. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর

৩. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

৪. টোকিওর হানেদা বিমানবন্দর, জাপান

৫. টোকিওর নারিতা বিমানবন্দর, জাপান

৬. প্যারিস শার্ল দ্যু গল বিমানবন্দর, ফ্রান্স

৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, সংযুক্ত আরব আমিরাত

৮. মিউনিখ বিমানবন্দর, জার্মানি

৯. জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড

১০. ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক

তথ্যসূত্র: সিএনএন

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

১৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

১৮ দিন আগে

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫