logo
খবর

সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব স্থগিত
মহীউদ্দীন খান আলমগীর। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তাঁর পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। পরিবারের অন্য দুই সদস্য হলেন তাঁর স্ত্রী সিতারা আলমগীর ও পুত্র জয় আলমগীর।

কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি তাঁদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

মহীউদ্দীন খান আলমগীর আলোচিত ফারমার্স (বর্তমানে পদ্মা) ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তাঁর মেয়াদে ব্যাংকটিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়। এ কারণে চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন তিনি। এ জন্য তাঁর কোনো শাস্তি হয়নি। এসব অনিয়মের কারণে ব্যাংকটি এখনো তারল্যসংকটে ভুগছে। গ্রাহকেরা তাদের জমা রাখা টাকা চাহিদামতো ফেরত পাচ্ছেন না।

বিএফআইইউ জানায়, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মহীউদ্দীন খান আলমগীর ও তাঁর পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত কারও ব্যাংক হিসাবের লেনদেন প্রথমে ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। পরে এর মেয়াদ আরও বাড়ানো হয়।

ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তাঁদের তিনজনের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মহীউদ্দীন খান আলমগীর ও তাঁর পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণীও বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে অনেক নেতা-কর্মীর ব্যাংক হিসাব। এর ধারাবাহিকতায়ই মহীউদ্দীন খান আলমগীর ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৩ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬