logo
খবর

শরৎকালের বিশেষ ভাড়া ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
শরৎকালের বিশেষ ভাড়া ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটে ভ্রমণে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ।

তবে শর্ত হিসেবে সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শুধু সুনির্দিষ্ট তারিখের মধ্যেই এই ভাড়ায় যাতায়াত করা যাবে। আর টিকিট ক্রয় করতে হবে ৬ অক্টোবরের মধ্যে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজ এ ঘোষণা দিয়ে জানায়, আকাশপথের যাত্রাকে আরও সুখকর করতে শরৎকালের সেরা অফার নিয়ে এসেছে তারা। তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেই এই টিকিট কাটা যাবে।

সংস্থাটি আরও জানায়, বিশেষ ভাড়ায় জর্ডানের আম্মানে ১ লাখ ৩২ হাজার ৫৪৩ টাকা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১ লাখ ২৬ হাজার ৫৯৫ টাকা, লস অ্যাঞ্জেলসে ১ লাখ ৫৯ হাজার টাকা, যুক্তরাজ্যের লন্ডনে ১ লাখ ২৫ হাজার ৪৯৯ টাকা, ইতালির রোমে ১ লাখ ১০ হাজার ৬৫১ টাকা, কুয়েতে ১ লাখ ২৪ হাজার ৭৫৬ টাকা, তুরস্কের ইস্তাম্বুলে ৯৪ হাজার ৩১৪ টাকা, ফ্রান্সের প্যারিসে ১ লাখ ৪ হাজার টাকা ও স্পেনের মাদ্রিদে ১ লাখ ৩৭ হাজার টাকায় যাওয়া–আসার (রির্টান) টিকিট পাওয়া যাবে।

এদিকে ছাড় দিলেও এরসঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ।

সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের দিনগুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না।

এ ছাড়া, শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

সূত্র: কাতার ওয়ারওয়েজ

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে