logo
খবর

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান আইজিপির

প্রতিবেদক, বিডিজেন২৫ জুন ২০২৫
Copied!
রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে স্বাধীন পুলিশ কমিশন গঠনের আহ্বান আইজিপির
'পুলিশ আধুনিকীকরণ ও পেশাদারত্ব' শীর্ষক আলোচনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে এবং জবাবদিহি নিশ্চিতে একটি স্বাধীন কমিশন গঠন জরুরি।

আজ বুধবার (২৫ জুন) 'পুলিশ আধুনিকীকরণ ও পেশাদারত্ব' শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সংস্কার উদ্যোগ গ্রহণ করা হলেও মূল গভর্নেন্সের বিষয়গুলো এখনো অবহেলিত।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং জাতিসংঘের ইউএনওডিসি যৌথভাবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

আইজিপি বাহারুল আলম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আন্তরিক অভিপ্রায়ে সংস্কার কমিশন গঠন করেছে। কমিশন একটি প্রস্তাব জমা দিয়েছে। দুর্ভাগ্যবশত, সেখানে গভর্নেন্সের মূল বিষয়টিকে অবহেলা করেছে—যার মাধ্যমে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ ও অযৌক্তিক প্রক্রিয়ার বাইরে রাখা উচিত।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে বলতে গেলে, প্রভাবশালী মহল থেকে আমার কাছে প্রায়ই নানা অনুরোধ আসে। দুর্ভাগ্যজনকভাবে এটা থেকে বোঝা যায় যে, কীভাবে শাসনব্যবস্থার মূলে অবনতি হচ্ছে।

সাম্প্রতিক নাগরিক অস্থিরতার কথা উল্লেখ করে আইজিপি স্বীকার করেন, জবাবদিহিতা ও সংস্কারের জন্য জনসাধারণের দাবি ক্রমাগত বাড়ছে।

আইজিপি বাহারুল আলম বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে নাগরিক সচেতনতার একটি শক্তিশালী ঢেউ উঠেছে।

আইজিপি তার বক্তব্যে পুলিশ নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া সংস্কারের প্রস্তাবও করেন।

পুলিশ প্রশিক্ষণ ও অভিযানে মানবাধিকারকে স্থান দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বাহারুল আলম বলেন, অফিসারদের অবশ্যই বুদ্ধিমান ও সামাজিকভাবে দায়িত্বশীল হতে হবে।

সংস্কারের জন্য পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ হলেও বৃহত্তর সামাজিক সম্পৃক্ততার এখনো অভাব রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, অনেক সময় মনে হচ্ছে, সমাজ এখনো একই মনোভাব ও তাগিদ নিয়ে এগিয়ে আসেনি।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে