logo
খবর

ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে আসছে ‘নীল সুখ’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে আসছে ‘নীল সুখ’

আসছে ভালোবাসার মৌসুম। নতুন ফুলের আগমনের সঙ্গে সঙ্গে মানুষের মনেও যেন ভালোবাসার সুবাস ছড়াচ্ছে। ভালোবাসা প্রকাশের জন্য মানুষ সব সময় বেছে নিয়েছে গান কিংবা কবিতার। ভালোবাসার গান বললেই মাথায় আসবে রবীন্দ্রনাথের কথা। যাঁর প্রতিটি গান, শব্দ হৃদয়ে দাগ কেটে যায়।
এমন সময়কে আরও রাঙাতে রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমুক্ত হয়েছে ‘নীল সুখ’ নামের একটি নতুন ওয়েব ফিল্মের টিজার।

‘নীল সুখ’ নামের ফেসবুক পেজ এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’–এর ফেসবুক পেজে একযোগে রিলিজ হওয়ার পর থেকেই টিজারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল—কে অভিনয় করেছেন? কে পরিচালনা করেছেন? কেমন হতে চলেছে কাহিনি?

টিজারে দেখা যায়, এক নারী বাগানের গহিন পথে ধীরে ধীরে হেঁটে চলেছেন, যেন এক রহস্যময় গন্তব্যের খোঁজে। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসংগীত ‘ফুলে ফুলে ঢলে ঢলে’র মায়াবী সুর ঘিরে রেখেছে গোটা পরিবেশ। সুর, দৃশ্য ও আবহের অনবদ্য সংমিশ্রণে তৈরি হয়েছে এক নৈসর্গিক ভালোবাসার গল্পের আভাস।

Nīl sukha

ওয়েব ফিল্মটির নির্মাতারা এখনো সম্পূর্ণ কাস্ট ও ক্রু–তালিকা প্রকাশ করেননি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কে হতে পারে সেই রহস্যময় নারী—টিজারটি দেখার পর তা নিয়ে নেটিজেনদের অনেকেই বিভিন্ন মতামত দিচ্ছেন, কমেন্ট করছেন। দর্শকদের কৌতূহলের পারদ বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে।

তবে ইতিমধ্যেই অনেকেই বলছেন, ‘নীল সুখ’ হতে যাচ্ছে এই বছরের অন্যতম ভালোবাসার গল্প। অনেক দিন পর চমৎকার একটি কনটেন্ট আসতে যাচ্ছে ওটিটিতে। এখন শুধু অপেক্ষার পালা। কবে মুক্তি পাবে পুরো ওয়েব ফিল্মটি? কবে দর্শকেরা এক নতুন ভালোবাসার গল্পের সাক্ষী হতে পারবেন? ভালোবাসার মৌসুমে প্রেমের আবহে ‘নীল সুখ’ যে দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে, তা টিজারটা দেখে হলফ করে বলা যেতেই পারে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে