logo
খবর

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন

প্রতিবেদক, বিডিজেন০১ ডিসেম্বর ২০২৫
Copied!
প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন। ছবি: বাসস

প্রবাসী ভোটারদের সুবিধার্থে পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, " আউট-অব-কান্ট্রি ভোটিংয়ের (ভোটার নিবন্ধন) সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ববর্তী শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর, কিন্তু সেটি ২৫ ডিসেম্বর মধ্যরাত (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) পর্যন্ত বাড়ানো হয়েছে।"

আখতার আহমেদ বলেন, "ভোটার নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে ২৪ ঘণ্টা খোলা রয়েছে—অর্থাৎ, বিশ্বের যেকোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। যেসব প্রবাসী ইতিমধ্যেই নিবন্ধন করেছেন, তারা নিয়মিত আমাদের প্রগ্রেস স্ক্রিনে তাদের আবেদন ও রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন।"

"টেকনিক্যাল সমস্যার কারণে পূর্বে কয়েকটি এলাকায় গ্লিচের অভিযোগ পাওয়া গিয়েছিল; কিন্তু এখন তা সমাধান করা হয়েছে। ফলে বিদেশে বসবাসকারী যে কেউ বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারবেন,” তিনি যোগ করেন।

আখতার আহমেদ আরও বলেন, "এ ছাড়া, যখনই প্রয়োজন হবে—যেমন, যদি আগামী সংসদ বা স্থানীয় নির্বাচন ঘোষণার পর পোস্টাল ভোটের জন্য তফসিল দেওয়া হয়— ১৫ দিনের জন্য নতুন নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে।"

তফসিল ঘোষণা হলে এবং প্রক্রিয়া শুরু হলে প্রবাসী ভোটারদেরকে সময়মতো আবেদন করতে হবে।

আগ্রহী প্রবাসীরা যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদন করলেও সুবিধা নিশ্চিত করতে পারবেন বলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে