logo
খবর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মাস্ক বাধ্যতামূলক

সংবাদদাতা, চট্টগ্রাম২৬ জুন ২০২৫
Copied!
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মাস্ক বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে করোনার প্রকোপ থাকায় এ বছর এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বাড়তি সতর্কতা জারি করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের আওতায় ৫ জেলার ১১৫টি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, নকল প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রগুলোর আশপাশে ২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি থাকবে।

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম বোর্ডের অধীন ৫ জেলায় মোট ১১৫টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চট্টগ্রাম বোর্ডে এ বছর সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থী সবচেয়ে বেশি।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের কেন্দ্রে মাস্ক পরে আসা বাধ্যতামূলক। তবে প্রতিটি কেন্দ্রে অন্তত ৩-৪ বাক্স অতিরিক্ত মাস্ক রাখতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্র সচিবদের প্রতিটি কেন্দ্রে স্যানিটাইজার রাখতে বলা হয়েছে। প্রতিটি কেন্দ্রের আশপাশে ডেঙ্গুর প্রকোপ কমাতে মশার ওষুধ ছিটানো হয়েছে।

এদিকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে নকল প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নগরের সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী ১ ঘণ্টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় ৬৯টি, কক্সবাজারে ১৭টি, বান্দরবানে ৮টি এবং খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১০টি করে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৬ হাজার ৩৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছিল।

এ বছর চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী আছে ৭১ হাজার ৯৪৭ জন। চট্টগ্রাম নগরে এবার পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৮০ জন। অন্যদিকে কক্সবাজারে ১২ হাজার ৮৪৪, রাঙামাটিতে ৫ হাজার ৫৮২, বান্দরবানে ৩ হাজার ৮৭৮ ও খাগড়াছড়িতে ৭ হাজার ১২১ জন। চট্টগ্রাম নগরে চট্টগ্রাম কলেজ, সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ মোট ২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, করোনা ও ডেঙ্গু বিবেচনায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি কেন্দ্রেও মাস্ক ও স্যানিটাইজার রাখতে বলা হয়েছে। কেন্দ্রের প্রবেশমুখে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬