আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

প্রতিবেদক, বিডিজেন

টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার যে লক্ষ্য বাংলাদেশের নারী ফুটবল দলের সামনে, সে লক্ষ্যের প্রথম ধাপে পা রাখার বার্তাটা খুব ভালোভাবেই দিয়ে রাখলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আফঈদা খন্দকাররা। জর্ডানে ৩ জাতি ফুটবল সিরিজে আজ শক্তিশালী স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ২০২১ সালে এই জর্ডানের কাছেই ৫-০ গোলে হার দেখেছিলেন মেয়েরা। এই সিরিজের প্রথম ম্যাচে ৩১ মে শক্তি-সামর্থ্যে অনেকটাই এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকেও রুখে দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে নারী ফুটবল দল।
মঙ্গলবার (৩ জুন) আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে দুবার পিছিয়ে পড়েছিল বাংলাদেশ দল। দারুণ লড়াকু ফুটবল খেলে শেষ পর্যন্ত নারী ফুটবল দল আদায় করে নিয়েছে জয়ের সমান একটা ড্র।
ইংলিশ কোচ জেমস পিটার বাটলার শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলের সঙ্গে ম্যাচ খেলার নীতিতে বিশ্বাসী। ২০২৪ সালে তিনি দায়িত্ব নেওয়ার পরই চীনা তাইপের সঙ্গে সামর্থ্যের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে চীনা তাইপের কাছে হারলেও নিজেদের অবস্থান যাচাই করে নেওয়া গিয়েছিল। জুলাইয়ে ভুটানের মাটিতে প্রতিকূল কন্ডিশনে ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় ছিনিয়ে এনে অক্টোবরেই নেপালের কাঠমান্ডুতে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে মেয়েরা।
এরপর অবশ্য সময়টা ঝঞ্ঝা-বিক্ষুব্ধই কেটেছে নারী দলের। অক্টোবরের সাফেই কোচ বাটলারের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছিল দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে। জানুয়ারিতে সেই অসন্তোষের জেরে ইংলিশ কোচের বিরুদ্ধে বিদ্রোহই করে বসেন ১৮ জন ফুটবলার। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তাররা ছিলেন বিদ্রোহের পুরোভাগে। বাটলার অবশ্য কোনো ছাড় দেননি। ফেডারেশনও পেছনে দাঁড়িয়েছিল কোচের।
ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচে নতুন চেহারার দল নিয়ে খেলা বাটলার এবার জর্ডানে বিদ্রোহী খেলোয়াড়দের মধ্যে ৯ জনকে ফিরিয়েছেন। বাদ পড়েছেন সাবিনা, সানজিদা, মাসুরারা। নিজের মতো করে দল সাজিয়েই বাটলার আবারও করলেন বাজিমাত।
মঙ্গলবার জর্ডানের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ৪৩ মিনিটে স্কোরলাইন ১-১ করে ফেলেন শামসুন্নাহার জুনিয়র। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফিফার তালিকায় ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডান আবারও ২-১ গোলে এগিয়ে যায়। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপা আবারও সমতায় ফেরান দলকে। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।