logo
খবর

বাংলাদেশ থেকে জর্ডানে আরও জনশক্তি নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

বাসস, ঢাকা০৬ মে ২০২৫
Copied!
বাংলাদেশ থেকে জর্ডানে আরও জনশক্তি নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের
আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জর্ডানের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে আরও বেশি পুরুষ কর্মী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

গত শনিবার (৩ মে) সৌদি আরবের রিয়াদে ৭ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনের সাইডলাইনে জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল-বাক্করের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা  বলা হয়েছে।

বৈঠককালে তিনি দক্ষ কর্মীদের পাশাপাশি জর্ডানে কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগ করার এবং এই বিষয়ে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে তথ্য বিনিময় জোরদার এবং সহযোগিতা কর্মসূচির জন্য পদক্ষেপ নেয়ার বিষয়ে সম্মত হয়।

পৃথক বৈঠকে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ ওআইসি দেশগুলোর মধ্যে শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

ড. আসিফ নজরুল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. দেলোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬