logo
খবর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

প্রতিবেদক, বিডিজেন৩০ ডিসেম্বর ২০২৫
Copied!
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই
খালেদা জিয়া–ছবি: বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । বিএনপি ও দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশের শাসনভার গ্রহণ করা খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে। বেড়ে উঠেছেন দিনাজপুরে। জন্ম বর্তমান ভারতের জলপাইগুড়িতে হলেও তাঁর পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। তবে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। সেখানেই পড়াশোনা।

এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের মেয়ে খালেদা জিয়া তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয়। পারিবারিক নাম খালেদা খানম পুতুল। তবে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তাঁর পরিচয় হয় খালেদা জিয়া। এ নামই তাঁর একমাত্র পরিচয় হয়ে ওঠে। প্রায় চার দশকের রাজনীতিক জীবনে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির আইকন। আজ সেই আইকনকে হারাল দলটি।

খালেদা জিয়ার দুই ছেলে। বড় ছেলে তারেক রহমান বর্তমানে দেশেই রয়েছেন, ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন।

১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পরই বিএনপির রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। ১৯৮৩ সালের মার্চে দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন এবং এর পরের বছর ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ১ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে হওয়া সাধারণ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। এর পর ১৯৯৬ সালে স্বল্পস্থায়ী সংসদেও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

ওয়ান-ইলেভেনের পর মঈন-ফখরুদ্দীন সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে কারাবন্দী করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন তিনি। সে সময় উচ্চ আদালতের নির্দেশে তিনি মুক্ত হন। কিন্তু পরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে তার সাজা হয়। ওই বছরের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে নির্বাহী নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। কয়েক মেয়াদে এ মুক্তির মেয়াদও বাড়ানো হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া পুরোপুরি মুক্তি পান।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনে ব্যর্থ হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল দলটি।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে