logo
খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ নভেম্বর ২০২৪
Copied!
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানিসহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বিভাজনের পথ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছে বিএনপি।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘উদ্ভূত পরিস্থিতে, বিশেষ করে কয়েক দিন ধরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছাত্রদের সমস্যা—এগুলো নিয়ে দলের পক্ষ থেকে আমরা উদ্বেগের কথা জানিয়েছি। এসব বিষয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করার আহ্বান জানিয়েছি। সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথাও বলেছি। আশা করি, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে অতি দ্রুত উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন।’

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করে। তারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয়, যার মধ্য দিয়ে বিভাজন সৃষ্টি হয়। এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। কারণ, আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর স্থিতিশীলতা যারা বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত করার জন্য আমাদের একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

এ ছাড়া জনগণের যে দুর্ভোগের কারণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, টিসিবির এলাকা ও ট্রাক বাড়ানো, সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করা, কৃষকের সার বিতরণে ফ্যাসিস্টদের দোসরদের বাদ দেওয়া, শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন নির্বিঘ্ন করা, ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তারা বিএনপির নেতা-কর্মীদের নামে করা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এ সময় সরকারের তিন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, আদিলুর রহমান খান ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে