বিডিজেন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ ও ২০১৩-২০২৪ শিক্ষাবর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটির সদস্যসচিব এ টি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষা ও সামাজিক কার্যক্রমের জন্য বৃত্তি-২০২৫ আবেদন আহ্বান করা হচ্ছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ ও ২০১৩-২০২৪ শিক্ষাবর্ষের অসচ্ছল সকল শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আবেদন ফরম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিস থেকে (সকাল ১১টা থেকে বিকেল ৫টা) ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এ ছাড়া সংগঠনটির ওয়েবসাইট (www.duaa-bd.org) থেকেও সংগ্রহ করা যাবে।
শিক্ষার্থীকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। শুধু দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি বিভাগীয় প্রধান ও হল প্রভোস্ট কর্তৃক সুপারিশ করিয়ে জমা দিতে হবে।
আবেদনকারীদের মধ্য হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। চূড়ান্তভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা অনার্স শেষ বর্ষ পর্যন্ত বৃত্তি পাবে। যে সকল শিক্ষার্থী অন্যান্য উৎস হতে (বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান/ব্যাংক/জাকাত ম্যানেজমেন্ট/বিভিন্ন বিভাগীয় ও বোর্ড বৃত্তি) বছরে ১২,০০০ টাকার সমপরিমাণ বা এর বেশি বৃত্তি পেয়ে থাকেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনপত্রের সাথে বিশ্ববিদ্যালয়/ হল আইডি কার্ডের ফটোকপি এবং পে-ইন- স্লিপের ফটোকপি সংযুক্ত করে জমা দিতে হবে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।